Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শেখ হাসিনা শরণার্থী না অনুপ্রবেশকারী? রানাঘাটে কেন্দ্রকে প্রশ্ন অভিষেকের

শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী না শরণার্থী? মোদি-শাহের কাছে জবাব চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিধানসভা ভোটের আগে অনুপ্রবেশ ইস্যু নিয়ে বঙ্গ রাজনীতি তোলপাড়।

শেখ হাসিনা শরণার্থী না অনুপ্রবেশকারী? রানাঘাটে কেন্দ্রকে প্রশ্ন অভিষেকের
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা রানাঘাট: শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী না শরণার্থী? মোদি-শাহের কাছে জবাব চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিধানসভা ভোটের আগে অনুপ্রবেশ ইস্যু নিয়ে বঙ্গ রাজনীতি তোলপাড়। সোমবার নদীয়ার রানাঘাটে নার্স স্কুলের মাঠে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ওই সভা থেকে নাম না করে মোদি ও শাহকে তীব্র আক্রমণ শানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

অভিষেকের প্রশ্ন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতেই আছেন। আজ প্রায় ২১ মাস হতে চলল তিনি কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভারতে রয়েছেন। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করুক, তার মর্যাদা ঠিক কি? তিনি কি একজন শরণার্থী নাকি অনুপ্রবেশকারী?
বিজেপির অনুপ্রবেশবিরোধী সওয়ালকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, বিজেপি এক দিকে সাধারণ মানুষকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে, ওদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কোনো বৈধ নথি ছাড়াই আশ্রয় দিয়ে রেখেছে নয়া দিল্লি। ভারতীয় আইন অনুযায়ী কোনো নথি ছাড়া অবস্থানকারীকে বিজেপি যদি অনুপ্রবেশকারী বলে, শেখ হাসিনার ক্ষেত্রে সেই সংজ্ঞা কেন খাটছে না?
এই প্রসঙ্গে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, ওঁরা বিদেশনীতি জানে না। পড়শি দেশের রাষ্ট্রপ্রধান বিপদে পড়ে  যদি আমাদের দেশে আশ্রয় নেন, তিনি সরকারি মদতে রয়েছেন। উনি তো রাজ্য সরকারে আছেন, কোনোদিন কেন্দ্রীয় সরকারে যাননি, সেই জন্য ভুলভাল বকছেন।
এনিয়ে রানাঘাট উত্তর-পূর্বের তৃণমূল প্রার্থী তাপস ঘোষের পালটা তোপ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ওঁর কথাই আমার কথা। উনি না জেনেশুনে মন্তব্য করেন না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ