Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিবনিবাসের মধুপুরে সজলধারা প্রকল্প উদ্বোধন

শিবনিবাসের মধুপুরে সজলধারা প্রকল্প উদ্বোধন
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কৃষ্ণনগর: শিবনিবাস পঞ্চায়েতের মধুপুর গ্রামে সজলধারা প্রকল্পের উদ্বোধন হল। এই প্রকল্প উদ্বোধন ঘিরে তৃণমূল-বিজেপি কাজিয়া দেখা দিয়েছে।
Advertisement
কৃষ্ণগঞ্জ ব্লকের মধুপুর গ্রামে কয়েকহাজার মানুষের বাস। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে জলের সমস্যা রয়েছে। এবার শিবনিবাস পঞ্চায়েত দখল করেছে বিজেপি। মধুপুর গ্রাম থেকেই প্রধান নির্বাচিত হয়েছেন বিজলি সর্দার। তিনি এদিন সজলধারা প্রকল্পের উদ্বোধন করেন। এই সজলধারা প্রকল্প গড়তে ৯ লক্ষ ১০ হাজার টাকা ব্যয় হয়েছে।
বিজেপির প্রধান বিজলি সর্দার বলেন, এর আগে সিপিএম বা তৃণমূল, যারাই পঞ্চায়েতে ক্ষমতায় থেকেছে, কেউই এই গ্রামের উন্নতি করেনি। এলাকায় জলের সমস্যা মেটায়নি। আমরা এখানে ক্ষমতায় এসে সজলধারা চালু করলাম।
শিবনিবাস পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়ন্ত ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র উন্নয়ন করছেন। এর আগে আমরা এখানে জলের কল বসিয়েছিলাম। সজলধারা প্রকল্প তৈরিকে স্বাগত জানাচ্ছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উন্নয়নের কর্মযজ্ঞের মধ্যে এটা শামিল করছি।
সম্পর্কিত সংবাদ