Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিশের জালে জালিয়াত

মোবাইলের দোকানের আড়ালে জাল আধার কার্ড ও জাল জন্ম শংসাপত্র তৈরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিশ।

পুলিশের জালে জালিয়াত
  • ২৭ মে, ২০২৬ ০৭:৫১
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : মোবাইলের দোকানের আড়ালে জাল আধার কার্ড ও জাল জন্ম শংসাপত্র তৈরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিশ। ধৃতের নাম ভূদেব বালা ওরফে রতন। তাঁর বাড়ি বোলপুরের কাঁকুটিয়া এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মোবাইলের দোকানের আড়ালে এই যুবক বিভিন্ন ভুয়ো নথি তৈরির কাজ চালাচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে অভিযান চালায় বোলপুর থানার পুলিশ। সেখান থেকেই তাকে  গ্রেপ্তার করা হয়। এদিন তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি জাল আধার কার্ড ও জাল জন্ম শংসাপত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই কাজে আরও বড় কোনও চক্র জড়িত থাকতে পারে। ধৃত যুবক অন্য কোনও জাল নথি তৈরির চক্রের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ