Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

স্বস্তিতে শাহরুখ

একটি পান মশলার বিজ্ঞাপনে দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগে বিপাকে পড়েছিলেন শাহরুখ খান। কোটার পর জয়পুরের একটি আদালত সদ্য তাঁকে নোটিস পাঠিয়েছে

স্বস্তিতে শাহরুখ
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

একটি পান মশলার বিজ্ঞাপনে দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগে বিপাকে পড়েছিলেন শাহরুখ খান। কোটার পর জয়পুরের একটি আদালত সদ্য তাঁকে নোটিস পাঠিয়েছে। এই আবহে অন্য একটি বিষয়ে স্বস্তি পেলেন অভিনেতা। ২০১১ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত ‘রা ওয়ান’। অভিযোগ উঠেছিল, এই ছবি থেকে পারিশ্রমিক বাবদ শাহরুখ যে আয় করেছিলেন, তার কর নাকি তিনি দেননি। আয়কর দপ্তর নায়কের বিরুদ্ধে এই অভিযোগ তুলে আয়কর রিটার্ন খতিয়ে দেখার নির্দেশ দেয়। সদ্য আয়কর অ্যাপিল ট্রাইবুনাল সেই নির্দেশ খারিজ করেছে। দুই সদস্যের ট্রাইবুনালের প্যানেলের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে নতুন কোনও তথ্য জানাতে পারেনি আয়কর দপ্তর। ২০১২-’১৩ অর্থবর্ষ শেষ হওয়ার চার বছর পর এই আয়কর রিটার্ন খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। তার কোনও যৌক্তিকতা নেই বলেই দাবি ট্রাইবুনাল প্যানেলের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ