নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পুজোর আগে প্রতিবছর নন্দন-রবীন্দ্রসদন- বাংলা অকাদেমি চত্বরে ‘শারদ বই পার্বণের’র আয়োজন করত পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। কিন্তু এবছর পার্বণের আয়োজক বদলে গেল। গিল্ডের বদলে এবার আয়োজক ‘বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা’। প্রতিবারের মতো সহযোগিতায় আছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। শুক্রবার থেকে তা শুরু হল। তার নামও বদলেছে। ‘শারদ বই পার্বণে’র বদলে হয়েছে ‘শারদ বই উৎসব’।
এদিন সন্ধ্যায় বই উৎসবের উদ্বোধন হয়। তা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে হিরুন্ময় গোস্বামী মহারাজ, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, ইজেডসিসি’র ডিরেক্টর আশিস গিরি, বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ সহ বিশিষ্ট কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। বৃষ্টির জেরে উদ্বোধনের ছন্দ কাটে। তবে কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হয়। বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘২০ থেকে ২৫ ন্যুনতম ছাড়। এছাড়া বহু প্রকাশনী তাদের নির্বাচিত বইয়ের উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।