Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে শান্তনু

২ বছরের জন্য ডাক্তারি লাইসেন্স বাতিল করা হয়েছে শান্তনু সেনের। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এই নির্দেশের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনুবাবু।

মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে শান্তনু
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২ বছরের জন্য ডাক্তারি লাইসেন্স বাতিল করা হয়েছে শান্তনু সেনের। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এই নির্দেশের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনুবাবু। আগামী সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাঁর আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়ে ‘এফআরসিপি গ্লাসগো’ শীর্ষক বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছিল তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে। এনিয়ে তাঁকে নোটিসও পাঠিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার তলব পেয়ে কাউন্সিলের সামনে উপস্থিত হয়েছিলেন তিনি। তাঁর উত্তরে সন্তুষ্ট হয়নি রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তারপরই তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ২ বছর চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না তিনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই শুক্রবার আদালতের দ্বারস্থ হলেন শান্তনুবাবু।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ