রাজ্যে বিভিন্ন দপ্তরে আরও ৪৫,১৮৫ নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার
  • ১৪ অক্টোবর, ২০২৬ ১৮:৪৪
Prefer us on Google

কলকাতা, ১৪ অক্টোবর: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে বিভিন্ন দপ্তরে আরও ৪৫,১৮৫ পদে নিয়োগ হতে চলেছে। বুধবার এই সংক্রান্ত প্রস্তাবে ছাড়পত্র দিল মন্ত্রিসভা। এদিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। তার পরে নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

কোন পদে কত নিয়োগ

চতুর্থীর বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে আরও ৪৫ হাজার ১৮৫ পদে নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আছে টেকনিক্যাল এডুকেশন। মোট শূন্য আসন ১ হাজার ৮৮৬টি। তারপর আছে পুলিশ। নিয়োগ করা হবে ৯৯৬ জনকে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শূন্য আসন ৭,১১৯টি। এছাড়া স্কুলশিক্ষা দপ্তরে শূন্য পদ সৃষ্টি করা হয়েছে ৩৩,১৯৯টি। এর মধ্যে প্রাথমিকে ৪,৪৩২টি, আপার প্রাইমারিতে ৬,০৫২টি, অ্যাসিস্টেন্ট টিচার ১২ হাজার ৩৪৩টি এবং হেডমাস্টার ৪ হাজার ৩৯৪টি।