Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ভারত সফর বাতিল শাকিরার

ভারত সফর বাতিল করলেন মার্কিন পপ তারকা শাকিরা। প্রায় দু’দশক পর ভারতে তাঁর কনসার্টের জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা

ভারত সফর বাতিল শাকিরার
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ভারত সফর বাতিল করলেন মার্কিন পপ তারকা শাকিরা। প্রায় দু’দশক পর ভারতে তাঁর কনসার্টের জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। মুম্বই ও দিল্লিতে প্রাথমিকভাবে দু’টি কনসার্ট করার কথা ছিল তাঁর। কিন্তু অনুরাগী মহলের চাহিদা দেখে পরবর্তীতে মুম্বইতে আরও একটি বেশি কনসার্ট করার সিদ্ধান্ত নেন শাকিরা। আগামী ১০ ও ১১ এপ্রিল মুম্বই রেসকোর্সের মাঠে ও ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা ছিল তাঁর কনসার্ট। ৬ হাজার টাকা থেকে শুরু হয়েছিল টিকিটের দাম। তবে সমস্ত আয়োজন বৃথা হল। কারণ ইরান-আমেরিকার যুদ্ধ। ভূরাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করেই ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা। আগেই জল্পনা ছড়িয়েছিল এমন কিছু ঘটতে পারে, অবশেষে ঘোষণা করে সেটাই জানানো হল গায়িকার টিমের তরফে। উল্লেখ্য, যাঁরা ইতিমধ্যে টিকিট কেটেছেন তাঁদের সেই মূল্য ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে অর্থমূল্য ফেরত পাবেন তাঁরা। পরবর্তীতে ফের শাকিরার অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ