Bartaman Logo
৯ জুন, ২০২৬

জুলাইয়ে বঙ্গ সফরে শাহ, নয়া সভাপতির নাম ঘোষণা শীঘ্রই

বঙ্গ বিজেপি সভাপতির নাম ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই বাংলায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জুলাইয়ে বঙ্গ সফরে শাহ, নয়া সভাপতির নাম ঘোষণা শীঘ্রই
  • ১ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বঙ্গ বিজেপি সভাপতির নাম ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই বাংলায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে তাঁর যে সাংগঠনিক বৈঠক ‘বকেয়া’ রয়েছে, এবারের সফরে সেটিই সারবেন তিনি। এবং একইসঙ্গে বাংলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করবে বিজেপি তথা গেরুয়া শিবির। যদিও এই বঙ্গ সফরে বাংলায় সম্ভবত কোনও প্রকাশ্য সমাবেশ করবেন না মোদি সরকারের সেকেন্ড-ইন-কম্যান্ড। সোমবার বিজেপির শীর্ষ সূত্রে এই খবর জানা গিয়েছে। সাম্প্রতিক অতীতে বাংলায় গিয়ে প্রকাশ্য সমাবেশে অংশ নিয়েছিলেন অমিত শাহ। তবে একইসঙ্গে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর সাংগঠনিক বৈঠক করারও কথা ছিল ওই পর্বে। কিন্তু তা না করেই দিল্লি চলে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ