Bartaman Logo
১০ জুলাই, ২০২৬

বাদল অধিবেশন পর্বে বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে শাহ

আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। কেন গুরুত্বপূর্ণ জানুন।

বাদল অধিবেশন পর্বে বঙ্গ বিজেপি  সাংসদদের সঙ্গে বৈঠকে শাহ
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে বাদল অধিবেশন শুরু হলেই বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির শীর্ষ সূত্রে এমনই জানা যাচ্ছে। রাজ্যে সরকার পরিচালনায় বাংলার এমপিরা কীভাবে সহযোগিতা করতে পারেন, প্রধানত সেই ব্যাপারেই খোঁজ নেবেন মোদি সরকারের সেকেন্ড ইন কম্যান্ড। 

Advertisement

আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ আগস্ট পর্যন্ত। এই সময়সীমার মধ্যেই বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। বৃহস্পতিবারই কলকাতায় বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন সাংসদ। অথচ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য নিয়মিতভাবে দাবি করেছেন, তৃণমূল সহ সব দলের জন্যই আপাতত বিজেপির দরজা বন্ধ। বৃহস্পতিবার বিজেপির কর্মসূচিতে স্পষ্ট, অন্য দলের জন্য গেরুয়া শিবিরের রাস্তা খোলা হচ্ছে। এমন প্রেক্ষাপটে এবিষয়ে দলীয় সাংসদদের মতামতও জানতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাচক্রে সেই সাংসদদের মধ্যে শমীকবাবুও আছেন। কারণ তিনি বিজেপির রাজ্যসভার এমপিও বটে। প্রধানত তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের প্রভাব মানুষের মধ্যে কতটা পড়েছে, তা জানতে চাইছেন মোদি সরকারের সেকেন্ড ইন কমান্ড। সেইমতো পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ