Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬

অসুস্থতার জন্য কর্মসূচিতে নেই শাহ

ঘোষিত কর্মসূচি থাকলেও শনিবার সেখানে হাজির হতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়ে নানামহলে জল্পনা শুরু হয়। যদিও রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রভাকর করে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি শাহ।

অসুস্থতার জন্য কর্মসূচিতে নেই শাহ
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হুবলি (কর্ণাটক): ঘোষিত কর্মসূচি থাকলেও শনিবার সেখানে হাজির হতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়ে নানামহলে জল্পনা শুরু হয়। যদিও রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রভাকর করে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি শাহ। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি হোটেলেই ছিলেন। জানা গিয়েছে, এদিন কর্ণাটকের হুবলির গাবুরে একটি মেডিকেল কলেজের নয়া অ্যাকাডেমিক বিল্ডিং ও রিসার্চ সেন্টারের উদ্বোধন করার কথা ছিল। ঘটনাচক্রে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে মূল সংস্থার চেয়ারম্যান পদে রয়েছেন প্রভাকর। তিনিই অনুপস্থিতির কারণ জানিয়েছেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ