Bartaman Logo
২৯ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মান সেশেলসের

সেশেলসে প্রধানমন্ত্রী মোদিকে গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন সম্মানে ভূষিত করা হল। পরিবেশ রক্ষায় মোদির নেতৃত্বের স্বীকৃতি। বিস্তারিত পড়ুন।

প্রধানমন্ত্রী মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মান সেশেলসের
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর কুর্সিতে ১২ বছর পার করেছেন মোদি। এরই মধ্যে ৩০টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেছে মোদিকে। তালিকায় নয়া সংযোজন সেশেলস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসাবে সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ প্রদান করা হয়েছে। সেশেলসের সরকার জানিয়েছে, এই পুরস্কারের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং ‘ব্লু ইকোনমি’ বা সমুদ্রভিত্তিক অর্থনীতির প্রতি মোদির দীর্ঘদিনের অঙ্গীকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 

Advertisement

আজ ২৯ জুন সেশেলসের জাতীয় দিবস। সেশেলস স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে এই দ্বীপরাষ্ট্র। সেই উপলক্ষ্যে সেশেলস সফরে গিয়েছেন মোদি। সেখানেই রবিবার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে। এ প্রসঙ্গে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘এই সম্মান আমি সেই সমস্ত দেশকে উৎসর্গ করছি, যারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করছে।’ 
পাশাপাশি রবিবার সেশলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমাইনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন মোদি। এরপর যৌথ সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভারত এমন একটি ভারত মহাসাগর চায় যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও মজবুত করার পথ খুলে দেবে। তাঁর কথায়, ‘ভারত মহাসাগর হওয়া উচিত সুযোগের মহাসাগর।’ এদিন প্রধানমন্ত্রী জানান, ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) সেশেলসে চালুর জন্য দুই দেশের মধ্যে একটি মউ স্বাক্ষর হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ