Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একরত্তির উপর যৌন নির্যাতন, ভিডিও ভাইরাল হতেই পাকড়াও যুবক

সাড়ে তিন বছরের শিশুকে যৌন নির্যাতন করা হয়। তিনমাস আগের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পরিবারের লোকজন থানার দ্বারস্থ হন।

একরত্তির উপর যৌন নির্যাতন, ভিডিও ভাইরাল হতেই পাকড়াও যুবক
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: সাড়ে তিন বছরের শিশুকে যৌন নির্যাতন করা হয়। তিনমাস আগের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পরিবারের লোকজন থানার দ্বারস্থ হন। ঘটনায় রবিবার রাতে পুলিস ইন্দাস থানা এলাকার এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম প্রিতম সাঁতরা। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। শিশুটির পরিবারের লোকজন দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। জানা গিয়েছে, বছর ১৯-এর প্রিতম স্থানীয় এক শিশুকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। তিন মাস আগের ওই ঘটনায় শিশুটি জখম হলেও পড়ে গিয়ে চোট পেয়েছে মনে করে পরিবারের লোকজন তেমন আমল দেননি। কিন্তু, কয়েকদিন আগে ওই শিশুকে যৌন নির্যাতনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শিশুর পরিবারের লোকজনের তা নজরে আসার পর রবিবার বিকেলে ইন্দাস থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিস রাতেই অভিযুক্ত প্রিতমকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে ইন্দাস থানা এলাকার ওই যৌন নির্যাতনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল। ওই ভিডিওতে একটি ঘরে শিশুটির সঙ্গে যৌন নির্যাতন  চালানোর সময় প্রিতমকে নিজের মোবাইলে ভিডিও করতে দেখা যায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। তিনমাস আগের ওই ভিডিও শিশুটির বাবার পরিচিত এক ব্যক্তির নজরে আসে। তিনি গোটা ঘটনার কথা শিশুটির বাবাকে জানান।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ