Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাড়া বাড়িতে মধুচক্র! জানালা দিয়ে দেখে পুলিসে দিলেন পাড়ার মহিলারা

বনধের দিন ভাড়া বাড়িতে চলছিল এক মহিলা ও দুই পুরুষের ‘আড্ডা’। মহিলাকে ‘স্বল্প বসনা’ দেখেই পাড়ার অন্য মহিলাদের সন্দেহ হয়েছিল। মহিলারা দল বেঁধে জানালা দিয়ে উঁকি দিতে চক্ষু চড়কগাছ!

ভাড়া বাড়িতে মধুচক্র! জানালা দিয়ে দেখে পুলিসে দিলেন পাড়ার মহিলারা
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বনধের দিন ভাড়া বাড়িতে চলছিল এক মহিলা ও দুই পুরুষের ‘আড্ডা’। মহিলাকে ‘স্বল্প বসনা’ দেখেই পাড়ার অন্য মহিলাদের সন্দেহ হয়েছিল। মহিলারা দল বেঁধে জানালা দিয়ে উঁকি দিতে চক্ষু চড়কগাছ! ঘরে তখন তুঙ্গে মধুচক্রের আসর। এক মুহুর্ত দেরি না করে বাড়ির গ্রিলে তালা ঝুলিয়ে পুলিস ডেকে আনেন মহিলারা। এমনই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায়।

Advertisement

স্থানীয় মহিলাদের অভিযোগ, ছ’মাস আগে ওই মহিলা একটি ঘর ভাড়া নিয়ে এলাকায় থাকা শুরু করেন। নিজেকে কাপড় ব্যবসায়ী পরিচয় দিয়েছিলেন তিনি। একজন ব্যক্তি এলাকায় থাকতেন। তাঁকে স্বামীর পরিচয় দিয়েছিলেন ওই মহিলা। হামেশাই মহিলার ঘরে অচেনা পুরুষের আনাগোনা থাকত। প্রায় দিনই নতুন নতুন যুবকরা সেখানে ভিড় করত। তা দেখেই সন্দেহ হয় বাসিন্দাদের। এদিন দুপুরে বাড়িতে এক ব্যক্তিকে ঢুকতে দেখেই ফের সন্দেহ হয়। পরে মহিলারা জানালা দিয়ে দেখতে পান আসল কাণ্ড। খবর পেয়ে এলাকায় আসে কালিয়াগঞ্জ থানার পুলিস বাহিনী। এরপর দুই পুরুষ এবং ওই  মহিলাকে কালিয়াগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। 
আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, এক মহিলা, তাঁর স্বামী ও এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ফোন করেছিলেন। তাই তিনজনকে থানায় আনা হয়েছে। যদিও এই সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি।   
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই মহিলা ঘর ভাড়া নেওয়ার পর থেকে এলাকার পরিবেশ নষ্ট হয়েছে। অভিযুক্ত মহিলা প্রায় এলাকায় বাসিন্দাদের কটুক্তি করতেন। বাইরের কোনও ব্যক্তি ভাড়ার ঘরে এলে স্থানীয় মহিলাদের কাছে আত্মীয় হিসেবে পরিচয় দিতেন। মহিলারা বুধবার প্রতিবাদ করতে গেলে ওই মহিলা তাঁদের উপর চড়াও হয়। এদিকে অভিযুক্ত মহিলার দাবি, পাড়ার ছেলেরা তাঁকে দেখলে অশালীন ইঙ্গিত করে। পাড়ার মহিলারা তাঁকে হিংসা করে বলে মিথ্যে রটাচ্ছে। এসবের প্রতিবাদ করার ফলে মহিলারা মিথ্যে অভিযোগ এনেছে। তিনি স্বামীর সঙ্গেই ছিলেন। স্বামীর বন্ধু বাড়িতে ঘুরতে আসায় পরকীয়া, মধুচক্রের কথা বলা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ