Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রায় ৩৫ লক্ষে নিকাশিনালা ইংলিশবাজারের যদুপুরে

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যেত ইংলিশবাজারের যদুপুরের গোপালপুর এলাকা। কাজের জন্য এই এলাকা দিয়েই শহরে যাতায়াত করে থাকেন যদুপুর অঞ্চলের একাংশের মানুষ।

প্রায় ৩৫ লক্ষে নিকাশিনালা ইংলিশবাজারের যদুপুরে
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যেত ইংলিশবাজারের যদুপুরের গোপালপুর এলাকা। কাজের জন্য এই এলাকা দিয়েই শহরে যাতায়াত করে থাকেন যদুপুর অঞ্চলের একাংশের মানুষ। বর্ষায় কার্যত তাঁদের চলাফেরা বন্ধ হয়ে যেত। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি নিকাশিনালা তৈরি করা হোক। জেলা পরিষদের উদ্যোগ অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। 

Advertisement

পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক সহায়তায় ৩৪ লক্ষ ২৪ হাজার ৩৯ টাকা খরচ করে তৈরি হবে নালা। রবিবার কাজের সূচনা করেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন।  
সভাধিপতি এদিন বলেন,এখানে বর্ষার সময় যথাযথ নিকাশি ব্যবস্থা ছিল না। তাই মানুষের দাবিকে মান্যতা দিয়েই পাঁচশো মিটার নিকাশিনালা তৈরির উদ্যোগ। নতুন নিকাশিনালা হওয়ার পর আর জল জমার সমস্যা হবে না।
যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের এই গোপালপুর গ্রাম সামান্য বর্ষাতেই জলমগ্ন হয়ে যায়। ফলে গ্রামবাসীর যাতায়াত এক প্রকার বন্ধ হয়ে যেত। এই অঞ্চলের একটা বড় সংখ্যক মানুষের ভোগান্তি বেড়ে যেত সেই সেময়। গোপালপুর গ্রামের খুব কাছ দিয়েই বয়ে গিয়েছে মহানন্দা নদী। এই অঞ্চল থেকে পাঁচশো মিটার দীর্ঘ নিকাশিনালা চলে যাবে মহানন্দা পর্যন্ত।
স্থানীয় বাসিন্দা মহম্মদ সিকান্দার সেখ বলেন, এলাকায় নিকাশিনালা তৈরি হচ্ছে। আশা করছি এখানে আর জল জমার সমস্যা হবে না। আমরা এর জন্য অত্যন্ত  খুশি।
যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ সানাউল বলেন, আমাদের অঞ্চলের গোপালপুরে দীর্ঘদিনের একটা সমস্যার কথা জেলা পরিষদকে জানিয়েছিলাম। তারা নিকাশিনালা তৈরির উদ্যোগ নিয়েছে। এদিন কাজের সূচনা হল। আশা করছি দু-একদিনের মধ্যেই কাজ শুরু হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ