Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের একাধিক নেতা গ্রেপ্তার, জেলা সভাপতির বাড়িতেও পুলিশ

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল, হুগলি জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী নেতা-কর্মীদের গ্রেপ্তার অভিযান হয়েছে

তৃণমূলের একাধিক নেতা গ্রেপ্তার,  জেলা সভাপতির বাড়িতেও পুলিশ
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল, হুগলি জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী নেতা-কর্মীদের গ্রেপ্তার অভিযান হয়েছে। পাশাপাশি, একাধিক জায়গায় পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী শুক্রবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ে পদযাত্রা আছে। তাতে ভয় পেয়েই শাসকদল দমননীতি নিয়েছে। যদিও বিজেপি’র হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ অভিযোগ অস্বীকার করেছেন। দু’জনেই বলেন, তৃণমূলের মতো আমরা পুলিশের কাছে হস্তক্ষেপ করি না। আইন তার নিজস্ব পথেই চলছে।

Advertisement

সোমবার রাতে রিষড়া থানার পুলিশ রিষড়ার প্রাক্তন উপপুরপ্রধান জাহিদ হাসান খানের বাড়িতে অভিযান চালায়। ওই নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগের তদন্তে গিয়েছিল পুলিশ। কিন্তু নেতার ছেলেকে পাওয়া যায়নি। এদিকে, সোমবার রাতেই কালীঘাটপন্থী তৃণমূলের জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে খুঁজতে তাঁর বাড়িতে পুলিশ গিয়েছিল। আবার, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যনেত্রী প্রিয়াঙ্কা অধিকারীর বাড়িতেও পুলিশ অভিযান হয়েছে। সোমবার রাতে ডানকুনি থানার পুলিশ ডানকুনি পুরসভার প্রাক্তন কাউন্সিলার সূর্য দে সহ দু’জন প্রাক্তন কাউন্সিলারকে গ্রেপ্তার করে। সঙ্গে একজন তৃণমূল কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। আবাস যোজনায় তোলাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের এদিন শ্রীরামপুর আদালতে হাজির করা হলে বিজেপি চোর চোর স্লোগান তোলে। পাল্টা তৃণমূল কর্মীরাও জয় বাংলা স্লোগান তোলে। তাতে কিছু সময়ের জন্য আদালতে উত্তেজনা ছড়ায়। অসিত বলেন, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বানচাল করতে পুলিশ ষড়যন্ত্র করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ