Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

উৎসবের মরশুমে বাতিল একাধিক ট্রেন, জেনে নিন কী কী?

সামনেই পুজোর মরশুম। আর এই সময়ে বিভিন্ন পর্যটন জায়গায় ঘুরতে পছন্দ করেন একাধিক মানুষ

উৎসবের মরশুমে বাতিল একাধিক ট্রেন, জেনে নিন কী কী?
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:২৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই পুজোর মরশুম। আর এই সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন একাধিক মানুষ। কিন্তু ঘুরতে যাওয়ার এই মরশুম শুরুর মুখেই ফের ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল। ফলে সমস্যার মুখে পড়বেন প্রচুর রেল যাত্রী ও পর্যটক। কীভাবে ঘুরতে যাবেন, তা নিয়ে যথারীতি চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। 
জানা গিয়েছে, বালিচক রোড ওভারব্রিজের কাজের জন্য বাতিল থাকবে একাধিক ট্রেন। খড়্গপুর ডিভিশনের এলসি গেট লম্বর ৫২-এ স্টিল গার্ডার বসানোর কাজ চলবে। আর সেই জেরেই আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর একাধিক দূরপাল্লার ট্রেন এবং ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

Advertisement

‘১৯ সেপ্টেম্বর বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে ’

  • ১২৮৩৭/১২৮৩৮ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস 
  • ১৮০০৫/১৮০০৬ হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস
  • ১৮৬১৫/১৮৬১৬ হাওড়া-হাতিয়া-হাওড়া এক্সপ্রেস
  • ১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস
  • ১৮০১৩/১৮০১৪ হাওড়া বোকাড়ো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস
  • ৩৮৭২৫ হাওড়া-খড়্গপুর ইএমইউ লোকাল
  • ২২৮৯০ পুরী-দিঘা এক্সপ্রেস২০ সেপ্টেম্বর বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে 

 

  • ২২৮৮৯ দিঘা-পুরী এক্সপ্রেস
  • ৩৮৮০১ ও ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর ইএমইউ লোকাল
  • ৩৮৭০২ ও ৩৮৭০৪ খড়্গপুর-হাওড়া ইএমইউ লোকাল
  • ৩৮৭০৫ হাওড়া-খড়্গপুর ইএমইউ লোকাল
  • ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া ইএমইউ লোকাল
  • ৩৮৮০২ মেদিনীপুর-হাওড়া ইএমইউ লোকাল

অন্যদিকে কেয়কটি দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল। ১৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ২২৫০২ নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস রামপুরহাট-সাঁইথিয়া-আন্ডাল-আসানসোল-বার্নপুর-আদ্রা-মেদিনীপুর-হিজলি হয়ে চলবে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে এদিকে, ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল-হাওড়া হয়ে ঘুরপথে চলাচল করানো হবে। 
রেল মারফত জানা গিয়েছে, বালিচক রোড ওভারব্রিজে স্টিল গার্ডার বসানোর কাজ সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ