Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের ভাগীরথীর ভাঙনের কবলে কয়েক বিঘা জমি ও তিনটি বাড়ি

দীর্ঘ প্রায় এক দশক পর ফের ভাগীরথীর ভাঙন শুরু হয়েছে চাকদহ থানার চান্দুরিয়া-১ পঞ্চায়েতের পোড়াডাঙা এলাকায়। ভাঙন রোধের ব্যবস্থা না হলে বিপদে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন সেখানকার নদীপাড়ের বাসিন্দারা।

ফের ভাগীরথীর ভাঙনের কবলে কয়েক বিঘা জমি ও তিনটি বাড়ি
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: দীর্ঘ প্রায় এক দশক পর ফের ভাগীরথীর ভাঙন শুরু হয়েছে চাকদহ থানার চান্দুরিয়া-১ পঞ্চায়েতের পোড়াডাঙা এলাকায়। ভাঙন রোধের ব্যবস্থা না হলে বিপদে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন সেখানকার নদীপাড়ের বাসিন্দারা। সোমবার সকালে চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ এবং সেচদপ্তর ও চাকদহ ব্লকের অফিসার সহ প্রশাসনের প্রতিনিধিরা ভাঙন এলাকা পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের কাছে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয় বাসিন্দা অর্চনা রায়, মেনকা মণ্ডলরা বলেন, এর আগেও ভাঙনের সময় বহু পরিবার এলাকা ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু আর্থিক কারণে অনেকের পক্ষেই অন্যত্র চলে যাওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, আপাতত অস্থায়ীভাবে ভাঙন রোধের কাজ হবে। পুজোর পর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সেচদপ্তরের এক অফিসার বলেন, ২০১৭ সালে ওই এলাকায় ভাঙন রোধের কাজ হয়েছিল। বর্তমানে সেই বাঁধের একটি অংশে ফের ভাঙন দেখা দিয়েছে।

Advertisement

পাশাপাশি, চান্দুরিয়া-২ পঞ্চায়েতের সান্যালচরের বিশ্বাসপাড়াতেও বিগত কয়েক বছরের মতো এবারও ভাঙনে কয়েক বিঘা চাষের জমি নতুন করে নদীগর্ভে চলে গিয়েছে। সেখানে আরও কয়েক বিঘা জমি ও তিনটি বাড়ি বিপদের মুখে। পঞ্চায়েত প্রধান পম্পা চৌধুরী বিশ্বাস বলেন, বিপজ্জনক বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। এই বিষয় স্থানীয় বিধায়ক অনুপম বিশ্বাস বলেন, ওখানে ভাঙন রোধের জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ