Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে সাত জনের মৃত, জখম ২৩

ডেরা ইসমাইল খান জেলার অন্যতম প্রভাবশালী নেতা হলেন নূর আলম মেহসূদ। সরকারপন্থী মেহসূদের বাড়িতে বসেছিল বিয়ের আসর। কিন্তু মুহূর্তের মধ্যে আনন্দ পরিণত হলো আতঙ্কে।

বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে সাত জনের মৃত, জখম ২৩
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ১৪:০১
Prefer us on Google

ইসলামাবাদ, ২৪ জানুয়ারি: বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা। যার জেরে প্রাণ হারালেন অন্তত সাত জন। জখম আরও ২৩। শুক্রবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশে।

Advertisement

ডেরা ইসমাইল খান জেলার অন্যতম প্রভাবশালী নেতা হলেন নূর আলম মেহসূদ। সরকারপন্থী মেহসূদের বাড়িতে বসেছিল বিয়ের আসর। কিন্তু মুহূর্তের মধ্যে আনন্দ পরিণত হলো আতঙ্কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়েতে উপস্থিত লোকজন যখন নাচগান করেছিলেন, তখন বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতো প্রবল ছিল যে বাড়ির ছাদ পর্যন্ত ধসে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন বহু মানুষ।

আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এর মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণ দায় স্বীকার করেনি বলে জানা গিয়েছে। কিন্তু তদন্তকারীদের সন্দেহের তীর পাকিস্তানি তালিবান গোষ্ঠীর দিকে। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ