নিউইয়র্কে ভেঙে পড়ল বহুতল, মৃত অন্তত ৮
  • ১২ নভেম্বর, ২০২৬ ১৩:৫২
Prefer us on Google

নিউইয়র্ক, ১২ নভেম্বর: নিউইয়র্কে ভয়াবহ দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বিল্ডিং। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন। পাশাপাশি তিনজন দমকল কর্মীও আহত হয়েছেন। 

Advertisement

জানা গিয়েছে, ওই বাড়িটি ১৯৩০ সালে তৈরি হয়েছিল। বহুতলটি অবস্থিত ব্রুকলিনের ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউতে। পাশের বাড়ির নির্মাণকাজ চলার সময় হঠাৎ করেই বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর ফলে তার আশেপাশে থাকা বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনাগ্রস্ত বহুতলটির পাশের বাড়ির দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কী কারণে ওই বাড়িটি ভেঙে পড়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি শোকপ্রকাশ করে জানান, এখনও উদ্ধারকাজ চলছে। এর পাশাপাশি সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন তিনি।