ভয়াবহ আক্রমণে ১০ পুলিশকর্মীর মৃত্যু, খতম ১৮ জঙ্গিও
  • ১২ নভেম্বর, ২০২৬ ১৩:৪৬
Prefer us on Google

ইসলামাবাদ, ১২ নভেম্বর: ভয়াবহ জঙ্গি হানায় ফের রক্তাক্ত পাকিস্তান। এবারও টার্গেটে পুলিশ। খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন ১০ জন পুলিশ অফিসার। জখম আরও ১২ জন। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

Advertisement

জানা গিয়েছে, এদিন কোহাট জেলার গুমবাতে একটি খনি থেকে ফিরছিলেন পুলিশকর্মীরা। সে সময় হামলার মুখে পড়েন। পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের দু’টি গাড়ি। আরও দু’টি গাড়ির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। নিরাপত্তা বাহিনীর পালটা অভিযানে মৃত্যু হয়েছে ১৮ জঙ্গির।

গত কয়েক মাস ধরেই পাক-আফগান সীমান্ত লাগোয়া প্রদেশগুলিতে পাক নিরাপত্তা বাহিনীকে নিশানা করে আসছে পাক তালিবান গোষ্ঠী টিটিপি। এদিনের হামলার দায়ও তারা স্বীকার করেছে। আগামী দিনে দেশজুড়ে আরও এমন হামলা চালানোর হুমকিও দিয়েছে টিটিপি।