তিরুবনন্তপুরম: কেরলের ত্রিশূর জেলায় দু’টি মাদক মামলায় সাতজনকে গ্রেপ্তার করল। তাদের থেকে ৩০৮ গ্রাম এমডিএমএ মাদক উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন মহিলা। তাদের মধ্যে এক মহিলা গোপনাঙ্গে মাদক লুকিয়ে রেখেছিল।

গত শুক্রবার রাতে পিচি থানার ভানিয়াম এলাকায় একটি গাড়িকে আটকায় পুলিশ। যাত্রীদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাদেরও আটক করা হয়। তল্লাশি চালিয়ে এক মহিলার গোপনাঙ্গ থেকে দু’গ্রাম এমডিএমএ মাদক উদ্ধার হয়। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল শিফাজ, বিদ্যা, জিষ্ণু ও শ্রীলক্ষ্মী। রাতে তারা একটি পার্টি সেরে গাড়িতে ফিরছিল। ঘটনার তদন্তে নেমে শিফাজের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১৩ গ্রাম মাদক পায় পুলিশ। শিফাজকে জেরা করতেই তার বন্ধু সুমেশের নাম উঠে আসে। পরে সুমেশ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ ও জেলার অ্যান্টি-নার্কোটিক্স স্পেশাল অ্যাকশন ফোর্স। একইসঙ্গে থাইক্কড়ের একটি কারখানা থেকে ২৯০ গ্রাম মাদক উদ্ধার করে পুলিশ। সবমিলিয়ে উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। সাত অভিযুক্তকে বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত।