Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, কারণ ঘিরে ধোঁয়াশা

জলপাইগুড়ির নগর বেরুবাড়িতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম কমলেশ রায়(৩২)

জলপাইগুড়িতে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, কারণ ঘিরে ধোঁয়াশা
  • ১০ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির নগর বেরুবাড়িতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম কমলেশ রায়(৩২)। আজ ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ পুলিশে খবর যায় যে, বাড়ির ভিতরে এক যুবকের দেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কমলেশ। তাঁর কপালে গভীর ক্ষতচিহ্ন এবং প্রচুর রক্তক্ষরণের প্রমাণ মেলে।

Advertisement

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রায়ই পারিবারিক অশান্তি হত কমলেশের বাড়িতে। স্থানীয়দের দাবি, কমলেশ নেশাগ্রস্তও ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে মায়ের উপর হামলা চালান। আতঙ্কে তাঁর মা ৬ মাসের নাতনিকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেইসময় বাড়িতে ছিলেন কমলেশ ও তাঁর বাবা রবি রায়।

আজ ভোর সাড়ে ৫ টা নাগাদ যুবকের বাবা রবি রায় ছেলের মৃত্যুর কথা জানিয়ে চিৎকার করেন এবং তারপর থেকেই তিনি ঘটনাস্থল থেকে নিখোঁজ হয়ে যান। তাঁকে আর কেও দেখতে পাননি বলেই দাবি করেন স্থানীয়রা। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। জেলা পুলিশ সুপার অমরনাথ. কে জানিয়েছেন, ‘ পারিবারিক বিবাদের জেরেই এই মর্মান্তিক ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ