Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পিএফ ভিত্তিক পেনশন বৃদ্ধির দাবিতে প্রতিবাদ সভা প্রবীণদের

পিএফ ভিত্তিক পেনশন বৃদ্ধির দাবিতে প্রতিবাদ সভা প্রবীণদের
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএফে পেনশন বৃদ্ধি নিয়ে রা কাড়ছে না কেন্দ্র। একাধিক কমিটি পেনশন বৃদ্ধির হয়ে সওয়াল করলেও তোয়াক্কা করেনি তারা। সেই দাবি আদায়ের লক্ষ্যে ফের পথে নামতে চলেছেন দেশজুড়ে পেনশনভোগীরা। কেন্দ্রের দাবি, তারা পিএফের ন্যূনতম পেনশন এক হাজার টাকা করেছে। যদিও সেই টাকা পান না প্রায় ৩০ লক্ষ বয়স্ক মানুষ। পেনশনের অঙ্ক মাসিক সাড়ে সাত হাজার টাকা করা, তার সঙ্গে ডিএ যুক্ত করা এবং বিনামূল্যে চিকিৎসার সুযোগসহ অন্যান্য দাবিতে আন্দোলন করছে ইপিএস-৯৫ পেনশনভোগীদের ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি। মহারাষ্ট্রের বুলদানায় বছরের পর ধরে রিলে অনশন চলছে। কিন্তু তাকে আমল দিচ্ছে না কেন্দ্র, দাবি করেছেন সংগঠনের রাজ্য সভাপতি তপন দত্ত। তাঁর কথায়, আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস ছিল ৬ জুন। ওইদিন থেকে এক সপ্তাহব্যাপী দেশের সব প্রান্তে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। মৌলালির রামলীলা ময়দানে ১১ জুন বুধবার জমায়েত করব। দেশজোড়া আন্দোলনে আশা করি, সরকার আমাদের দাবি বিবেচনা করবে। সংগঠনের রাজ্য  শাখার সম্পাদক (অর্থ) অমিয়কুমার দাস বলেন, আমাদের সংগঠনের সকলেই প্রবীণ। প্রচণ্ড গরম উপেক্ষা করেও তাঁদের অনেকই আসবেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ