Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

এমি জয়

তার বয়স মাত্র ১৫ বছর। ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের সৌজন্যে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছে আওয়েন কুপার। এবার টেলিভিশন বিনোদন জগতের অন্যতম আলোচিত পুরস্কার এমির মঞ্চে ইতিহাস গড়ল সে।

এমি জয়
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• তার বয়স মাত্র ১৫ বছর। ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের সৌজন্যে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছে আওয়েন কুপার। এবার টেলিভিশন বিনোদন জগতের অন্যতম আলোচিত পুরস্কার এমির মঞ্চে ইতিহাস গড়ল সে। কনিষ্ঠতম বিজয়ী হিসেবে পুরস্কৃত হয়েছে আওয়েন। সেরা সহ অভিনেতা বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছে সে। এছাড়াও অ্যান্থলজি বা লিমিটেড সিরিজ, পরিচালক সহ মোট ছ’টি বিভাগে পুরস্কার পেয়েছে টিম ‘অ্যাডোলেসেন্স’। ১৪ সেপ্টেম্বর লস এঞ্জেলসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয় ৭৭তম এমি অ্যাওয়ার্ডস। সেরা সিরিজের পুরস্কার পেয়েছে ‘দ্য পিট’। শ্রেষ্ঠ কমেডি সিরিজের পুরস্কার জিতেছে ‘দ্য স্টুডিও’। ১৩টি  বিভাগে পুরস্কৃত এই সিরিজ। ‘সেভারেন্স’ সিরিজের জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন অভিনেত্রী ব্রিট লোয়ার। এদিন প্রথমবার কোনও অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটলেন সেলেনা গোমেজ ও তাঁর প্রেমিক বেনি ব্লাঁকো।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ