Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শনিবার রাত ৯টা থেকে ২৪ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে (বিদ্যাসাগর সেতু) যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

শনিবার রাত ৯টা থেকে ২৪ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে (বিদ্যাসাগর সেতু) যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। দ্বিতীয় হুগলি সেতু ও সাঁতরাগাছি বাস টার্মিনাসে জরুরি মেরামতির জন্যই এই সিদ্ধান্ত। মঙ্গলবার কলকাতা পুলিসের ট্রাফিক বিভাগের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই ২৪ ঘণ্টার জন্য বিকল্প রুট ধরে হাওড়া পৌঁছনোর পরামর্শ দিয়েছে পুলিস। শনিবার রাত ৯টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত কলকাতা থেকে হাওড়ামুখী সমস্ত ভারী পণ্যবাহী গাড়ি শ্যামবাজার, বি টি রোড, ডানলপ হয়ে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ছোট প্রাইভেট কার, গণপরিবহণ, দু’চাকার গাড়ি হাওড়া যেতে পারবে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু হয়ে। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুর সমস্ত র‌্যাম্পও বন্ধ থাকবে। তবে সকালে যানবাহনের চাপ স্বাভাবিকভাবেই বেশি থাকবে। তাই সমস্ত রকম গণপরিবহণ, ছোট গাড়ি, ছোট পণ্যবাহী গাড়ি হাওড়া ব্রিজ দিয়েই পাঠানো হবে। এই সময়ে হাওড়া যাওয়ার জন্য নিবেদিতা সেতুও ব্যবহার করতে পারবে ছোট গাড়ি ও বাইক। অন্যদিকে, এই ২৪ ঘণ্টা কলকাতামুখী পণ্যবাহী গাড়িগুলিকে নিবড়া মোড়ে আটকে দেওয়া হবে। অন্যান্য ছোট গাড়ি ও যাত্রীবাহী বাসের মতো গণপরিবহণকে জি টি রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ