Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সেবাশ্রয়: মেডিকেলের অধ্যক্ষ সহ ৮ জন চিকিৎসককে তলব

সেবাশ্রয় তদন্তে মঙ্গলবার কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ আট চিকিৎসককে তলব স্বাস্থ্যদপ্তরের।

সেবাশ্রয়: মেডিকেলের অধ্যক্ষ  সহ ৮ জন চিকিৎসককে তলব
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেবাশ্রয় তদন্তে মঙ্গলবার কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ আট চিকিৎসককে তলব স্বাস্থ্যদপ্তরের। দপ্তর সূত্রের খবর, এদিন থেকে এই ঘটনার তদন্তে চিকিৎসকদের তলব ও বয়ান নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হল। রাজ্যের দুই প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ সুশান্ত বন্দ্যোপাধ্যায়, ডাঃ প্রদীপ মিত্র ছাড়াও তদন্ত কমিটিতে স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরাও আছেন। জানা গিয়েছে, শতাধিক চিকিৎসককে এই তদন্তে তলব করা হতে পারে। দপ্তরের রুটিন অসংখ্য কাজ থাকে। রোজ নিয়ম করে তলব করা কঠিন। তাই তদন্ত প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, সেবাশ্রয়ে কি মেডিকেল ক্যাম্প করার মতো পরিবেশ-পরিস্থিতি ছিল, ইউএসজি মেশিন ব্যবহার করা হলে তার পিসিপিএনডিটি লাইসেন্স ছিল? বিভিন্ন রোগ পরীক্ষার যন্ত্রপাতি ব্যবহার করা হলেও রেডিয়েশন সেফটির আদর্শ নিয়মাচরণ কি করা হয়েছিল, স্বাস্থ্যশিবির চালানোর মতো পরিবেশ ছিল কি, এমন বেশ কিছু প্রশ্ন এদিন জানতে চাওয়া হয় কমিটির তরফে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ