কলকাতা, ২৯ আগস্ট: ছুটির দিনে বড়সড় দুর্ভোগ অপেক্ষা করছে রেলযাত্রীদের জন্য। ট্র্যাক ও পরিকাঠামোগত কাজের জন্য আজ, শনিবার (২৯ আগস্ট) রাত ১২টা থেকে আগামীকাল, রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ স্টেশনে থাকবে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক। যার জেরে আপ-ডাউন মিলিয়ে মোট পাঁচ জোড়া লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবথেকে বেশি প্রভাবিত হবে হাবড়া লাইন। ভোর থেকে শিয়ালদহ ও হাবড়ার মধ্যে চলাচলকারী আপ-ডাউন মিলিয়ে মোট দু’জোড়া লোকাল ট্রেন বাতিল থাকছে। এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে রেলের তরফে।



