Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সদস্য সংগ্রহ অভিযানে চা বাগানে দিলীপ ঘোষ

সদস্য সংগ্রহ অভিযানে চা বাগানে দিলীপ ঘোষ
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দলের সদস্য সংগ্রহ অভিযানে চা বাগানে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার জলপাইগুড়ি শহরের পাশাপাশি ক্রান্তির মৌলানি এবং মাল ব্লকের মিনগ্লাস ও রানিচেরা চা বাগানে কর্মসূচি ছিল তাঁর। মিনগ্লাস বাগানে শ্রমিকদের সঙ্গে বসে খাওয়াদাওয়া করেন তিনি। একাধিক সভাও করেন। জলপাইগুড়িতে ‘চায়ে পে চর্চা’য় প্রশ্নের উত্তরে ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে বাংলাদেশকে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপবাবু। বলেন, ভারত যদি ওষুধ ও জল বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের কী পরিস্থিতি হবে, তা বুঝতে পারছে না ওরা। সন্ত্রাসের নামে বিদেশ থেকে টাকা আদায় করে বাংলাদেশ খেয়েপরে বেঁচে আছে বলে তোপ দাগেন তিনি। বলেন, বাংলাদেশ দখল করতে পশ্চিমবঙ্গের পুলিসই যথেষ্ট। দিলীপবাবুর আক্রমণ, বাংলাদেশকে সিরিয়া বানানোর চেষ্টা চলছে। বাইরে থেকে সেখানে জঙ্গি ঢোকানো হচ্ছে বলে তোপ দাগেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অনুপ্রবেশ রুখতে বাংলাদেশের সীমান্ত সিল করা উচিত বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে মৌলবাদীরা। এনিয়ে দিলীপবাবুর মন্তব্য, অত্যাচারিত হিন্দুদের প্রয়োজনে আমরা নিয়ে নেব। তারপর বাংলাদেশের কী অবস্থা হবে, সেটা কি ওরা ভেবে দেখেছে? একটা হাসপাতালও নেই ওপারে। চিকিৎসার জন্য ওদের কলকাতার উপর নির্ভর করে থাকতে হয়। উত্তরবঙ্গ বঞ্চনার শিকার দাবি করে দিলীপ ঘোষের দাবি, কেন্দ্রের টাকায় উত্তরবঙ্গে রাস্তা, সেতু হচ্ছে। উত্তরের মানুষ বিজেপির সঙ্গে ছিল, আগামী দিনেও থাকবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ