Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রবিবার

বিজ্ঞান প্রদর্শনী

সম্প্রতি সেন্ট জেমস স্কুলের ১৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। উদ্বোধন করেন শিক্ষাবিদ পবিত্র সরকার। স্কুলের প্রিন্সিপাল টি এইচ আয়ারল্যান্ডের সঙ্গে পুরো প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

বিজ্ঞান প্রদর্শনী
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি সেন্ট জেমস স্কুলের ১৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। উদ্বোধন করেন শিক্ষাবিদ পবিত্র সরকার। স্কুলের প্রিন্সিপাল টি এইচ আয়ারল্যান্ডের সঙ্গে পুরো প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। নার্সারি থেকে দশম শ্রেণির ছাত্ররা এই প্রদর্শনীতে অংশ নেয়। প্রায় পঞ্চাশটি মডেল তৈরি করে সকলের নজর কেড়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়ারা। চিকিৎসা থেকে কৃষি, ভ্রমণ থেকে বিনোদন সবকিছু নিয়েই তৈরি হয়েছে নানা মডেল। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি কীভাবে কাজ করে, সৌর শক্তি থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, মোবাইল ফোন কীভাবে কাজ করে— এসবই তুলে ধরা হয়। প্রাচীনকালের চিকিৎসা পদ্ধতি থেকে আধুনিক রেডিওলজির ব্যবহার দেখানো হয়। শিশু মনে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে প্রদর্শনীর ক্যাচ লাইন ছিল ‘রক হিলস টু ওয়াই-ফাই হলস’।

Advertisement

নোটিস বোর্ড
ছোট্ট বন্ধুরা, কেমন আছ সবাই? তোমরা যারা ‘আমাদের অ্যালবাম’ বিভাগে নিজেদের আঁকা পাঠাতে চাইছ, তারা ই-মেল কর এই ঠিকানায়— [email protected] আঁকা ছবির সঙ্গে নিজের নাম, স্কুলের নাম আর ক্লাস লিখতে ভুলো না যেন।
ফোন নম্বর: ২২৫১ ৩২৯২/৯৩ 

সম্পর্কিত সংবাদ