Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রীষ্মের ছুটির পর অপরিস্কার স্কুল, সাপে কামড় খেল প্রথম শ্রেনীর ছাত্রী

গ্রীষ্মের ছুটির পর নবগ্রামের স্কুলে সাপে কামড় দেয় প্রথম শ্রেণির ছাত্রী অনিন্দিতা ঘোষ। আতঙ্কিত অভিভাবকরা নিরাপত্তার দাবি জানাচ্ছেন। বিস্তারিত পড়ুন।

গ্রীষ্মের ছুটির পর অপরিস্কার স্কুল, সাপে কামড় খেল প্রথম শ্রেনীর ছাত্রী
  • ৩ জুন, ২০২৬ ১১:৩৬
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগঃ গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে দাবদাহের পরিস্থিতি। সকাল দশটা বাজতেই রাস্তাঘাট শুনশান হয়ে পড়ছে। এই অবস্থায় বুধবার থেকে মর্নিংয়ে স্কুল শুরু করা হয়েছে। আর প্রথম দিনেই ঘটে গেল এক বিপত্তি। নবগ্রাম থানার ৩৩ নম্বর বাহালা প্রাথমিক স্কুল চত্বরেই প্রথম শ্রেণির এক ছাত্রীকে সাপে কামড় দেয়। ছাত্রীর নাম অনিন্দিতা ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই ছাত্রীর অভিভাবক এবং গ্রামবাসীরা।  দেরি না করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই পড়ুয়াকে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছে অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরা। স্কুল চত্বর এবং পারিপার্শ্বিক আগাছা এবং জঙ্গলে ঘেরা অপরিচ্ছন্ন পরিবেশকে ঘটনার জন্য দায়ী করেছেন তাঁরা। স্কুলের চারপাশে এবং বাইরে জঙ্গল থাকার কারণে পোকামাকড় এবং সাপের উপদ্রব হয়ে উঠেছে। 

Advertisement

                                                                                     

জানা গিয়েছে, স্কুলের গেটের চাবি থাকে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে । পড়ুয়ারাই ওই বাড়ি থেকে চাবি নিয়ে এসে স্কুল খোলে। পড়ে শিক্ষকরা আসেন স্কুলে। এদিনও কয়েকজন পড়ুয়া এসে স্কুলের মূল গেট খুলে ভিতরে ঢোকে। এদিকে গত একমাস গ্রীষ্মের ছুটির পর সোমবার রাজ্য জুড়ে সরকারি স্কুলে পঠনপাঠন শুরু হয়। দীর্ঘ একমাস স্কুল বন্ধ থাকায় স্কুল চত্বর এবং পারিপার্শ্বিক এলাকা আগাছা এবং জঙ্গলে ভরে উঠেছে। আর সেই কারণেই সহপাঠীদের সঙ্গে খেলার সময়ই সাপে কামড়ায় অনিন্দিতাকে। স্কুলের চারপাশে এবং বাইরে জঙ্গলে ভর্তি থাকলেও শিক্ষকরা জঙ্গল সাফাইয়ের কোন পদক্ষেপ নেননি এমনটাই দাবি অভিভাবকদের।  এই ঘটনার জেরে পড়ুয়াদের স্কুলে পাঠাতে ভয়ে পাচ্ছেন তাঁরা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ