নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: স্কুলের ছাত্রছাত্রীর জন্য তৈরি হল ডিজিটাল অ্যাটেনডেন্স(পরিচয়পত্র) ব্যবস্থা। সবং পশ্চিম চক্রের দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিলকুয়া শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে এই পদ্ধতির সূচনা হয়। গ্রামের স্কুলে ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থা চালু হওয়ায় খুশি গ্রামবাসীরা। জানা গিয়েছে, এই ব্যবস্থায় স্কুলের ছাত্রছাত্রীদের সঠিক উপস্থিতির হার জানা যাবে। এতদিন ছাত্রছাত্রীরা স্কুলে কত সময় থাকছে, তা বোঝা যেত না।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালপাড় বিবেকানন্দ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক রমাপ্রসাদ ভৌমিক, ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ অসিত মাইতি সহ চক্রের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। এদিনের অনুষ্ঠানে শিশুদের হাতের কাজের আর্ট গ্যালারি, ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী ছাত্রছাত্রীদের বিদায়সভা ও নবীনবরণ অনুষ্ঠান হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কানাইলাল সাহু বলেন, প্রাথমিক বিদ্যালয়ে অজস্র প্রতিবন্ধকতার মধ্যে কাজ করতে হয়। তবুও প্রতিমুহূর্তে সকলের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি।