নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শুক্রবার বিকেলে মালবাজারে ফিরলেন স্বপন সাহা। শহরে পা রাখতেই তাঁকে ঘিরে কার্যত উৎসবে মাতলেন স্বপনের অনুগামীরা। হুড খোলা জিপে র্যালি করে ঘুরলেন গোটা শহর। ঘড়ি মোড়ে পুড়ল আতশবাজি।
Advertisement
তৃণমূল থেকে সাসপেন্ড রয়েছেন স্বপন। কিন্তু তাঁকে ঘিরে এদিন উচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছে রাজ্যের শাসকদলের একাধিক কাউন্সিলার ও নেতা-কর্মীকে। মালবাজারের তৃণমূল কর্মীরা জানিয়েছেন, স্বপন সাহার উপর থেকে দল যাতে সাসপেনশন প্রত্যাহার করে নেয়, সেজন্য চিঠি লেখা হবে।
দুর্নীতির অভিযোগে স্বপনের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছিল, বৃহস্পতিবার তার শুনানি হয়। স্বপনের দাবি, তাঁর বিরুদ্ধে পেশ হওয়া নথি যে জাল, আদালতে তার যাবতীয় প্রমাণ দিয়েছেন তিনি। যদিও আদালত রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং অর্থদপ্তরকে তদন্তের নির্দেশ দিয়েছে। তিনমাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। কিন্তু এই শুনানির পর নিজের ‘জয়’ দেখছেন স্বপন। আজ, শনিবারই তিনি মাল পুরসভায় গিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসতে পারেন।