Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীর মৃত্যুতে স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

কৃষ্ণনগরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত হাতারপাড়ায়। মৃতের নাম রাজকুমার সাধুখাঁ(৪৫)। সোমবার রাতে তাঁকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

স্বামীর মৃত্যুতে স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: কৃষ্ণনগরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত হাতারপাড়ায়। মৃতের নাম রাজকুমার সাধুখাঁ(৪৫)। সোমবার রাতে তাঁকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিস তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতের পরিবারের তরফে রাজকুমারবাবুর স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের মা সবিতা সাধুখাঁ বলেন, ওদের মধ্যে কী নিয়ে ঝগড়া রয়েছে আমরা জানতাম না। টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল।‌ বউয়ের জন্য আমার ছেলে এই পথ বেছে নিয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ