Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিকুঞ্জে গেলেন জুন মালিয়া, দেখা করলেন শিশির অধিকারীর সঙ্গে

কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া।

শান্তিকুঞ্জে গেলেন জুন মালিয়া, দেখা করলেন শিশির অধিকারীর সঙ্গে
  • ২১ আগস্ট, ২০২৬ ১১:৩৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। আজ, শুক্রবার দুপুরে তিনি শান্তিকুঞ্জে যান। দীর্ঘক্ষণ শিশিরবাবু সহ পরিবারের অন্যদের সঙ্গে কথাবার্তা বলেন। বেরিয়ে এসে মেদিনীপুরের সাংসদ বলেন, শিশিরবাবু মনভরে আমাকে আশীর্বাদ করেছেন। এরজন্য আমি ধন্য। আমাকে ভালোভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। এগিয়ে যাওয়ার কথাও বলেছেন। আমার কাজ করতে গিয়ে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না সেটিও জিজ্ঞাসা করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দিল্লিতে আমাদের সঙ্গে মিটিং করার সময় কাজ করার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখবেন বলেও কথা দিয়েছেন। আজ, এগরায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখব। সঙ্গে থাকবেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। পরবর্তী সপ্তাহে নারা‌য়ণগড়, দাঁতন ও কেশিয়াড়ির জলমগ্ন এলাকায় যাব। জগদ্ধাত্রী পুজোর সময় আবারও শান্তিকুঞ্জে আসব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ