নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সাঁকরাইল ব্লকের বাকড়া জমি কান্ডে গ্রেপ্তার হলেন এক অভিযুক্ত। ধৃতের নাম রাজেশ আগরওয়াল (৫৫)। তাঁর বাড়ি খড়্গপুর গ্রামীণ থানা এলাকায়।
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সাঁকরাইল ব্লকের বাকড়া জমি কান্ডে গ্রেপ্তার হলেন এক অভিযুক্ত। ধৃতের নাম রাজেশ আগরওয়াল (৫৫)। তাঁর বাড়ি খড়্গপুর গ্রামীণ থানা এলাকায়।
সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাকড়া এলাকায় প্রায় চারশো বিঘা জমি বেআইনি ভাবে রেজিস্ট্রি হয়েছিল।১২৫টি পরিবারের প্রায় ৪০০ একর জমির দলিল অন্যের নামে করে নেওয়া নিয়ে চাঞ্চল্য ছড়ায় । গত ১৬ সেপ্টেম্বর সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ জানান তৎকালীন জেলা নিবন্ধক। জেলা পুলিশ গত ১৯ সেপ্টেম্বর ‘সিট' গঠন করেন। পরবর্তীকালে ঘটনায় আরও দু’জন চাষী সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ জানান। মূল অভিযুক্ত সহ মোট ন’জনকে ধাপে ধাপে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে খড়্গপুর গ্রামীণ থানা এলাকা থেকে রাজেশ আগরওয়ালকে গ্রেপ্তার করে সিআইডি। শুক্রবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক সাতদিন সিআইডি হেফজতের নির্দেশ দেন।