Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার মাদক পাচারকারী, শুরু তদন্ত

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ময়নাগুড়ি ব্লকের রাখালহাট সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হল ব্রাউন সুগার পাচারকারীকে।

গ্রেপ্তার মাদক পাচারকারী, শুরু তদন্ত
  • ২১ আগস্ট, ২০২৬ ১৬:৫৮
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ময়নাগুড়ি ব্লকের রাখালহাট সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হল ব্রাউন সুগার পাচারকারীকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রতীক রায়। তার বাড়ি মাল ব্লকের মৌলনীতে। জানা গিয়েছে, অভিযুক্ত রাতে মাদক গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে রাখাল হাট এলাকা থেকে আসছিল। পুলিশের কাছে এই খবর গোপন সূত্রে পৌঁছে যায়। খবর পাওয়া মাত্রই ওই এলাকা ঘিরে ফেলেন পুলিশ কর্মীরা। অভিযুক্তকে দেখা মাত্র তাকে আটক করা হয়। খবর দেওয়া হয় ময়নাগুড়ির বিডিও সৌমেন দাসকে। অভিযুক্তকে তল্লাশি করে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপর গ্রেপ্তার করা হয় তাকে। তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, এই কার্যকলাপে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ