Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সবলা মেলায় নজর কাড়ল ৩ প্যাভিলিয়ন

সবলা মেলায় নজর কাড়ল ৩ প্যাভিলিয়ন
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণত কলকাতা বইমেলায় বিভিন্ন নামে প্যাভিলিয়ন দেখতে অভ্যস্ত বাঙালি। প্রতি বছর বইমেলা প্রাঙ্গণে বিশ্বের বিভিন্ন দেশের প্যাভিলিয়ান থাকে। প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক, গুণীজনদের নামেও থাকে পৃথক পৃথক প্যাভিলিয়ন। এবার সেই একই কায়দায় প্যাভিলিয়ন তৈরি করে মেলাপ্রেমীদের নজর ঩কেড়েছে সবলা মেলা। ‘নকশি কাঁথা’, ‘অপরাজিতা’ ও ‘অপর্ণা’—এই তিন নামে তিনটি প্যাভিলিয়ন করা হয়েছিল এবারের সবলা মেলায়। সেখানে শাড়ি, জামাকাপড়, গয়না, ঘর-গেরস্থালির জিনিসপত্রের রকমারি সম্ভার সাজিয়ে বসেছিলেন শিল্পী ও কারিগররা। ‘নকশি কাঁথা’ প্যাভিলিয়নে বীরভূম ও পূর্ব বর্ধমানের হস্তশিল্পীরা পসরা নিয়ে হাজির ছিলেন। ‘অপরাজিতা’ ও ‘অপর্ণা’ প্যাভিলিয়নে রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীদের শাড়ি ও অলঙ্কার আকৃষ্ট করেছে ক্রেতাদের। ১৭-২৬ জানুয়ারি পর্যন্ত নিউটাউনে অনুষ্ঠিত সবলা মেলায় এবার বিক্রিও বেড়েছে গত বছরের তুলনায় প্রায় দেড় কোটি টাকা। গত বছর এই মেলায় ২ কোটি ৬১ লক্ষ টাকার কেনাকাটা হয়েছিল। এবার সেই অঙ্কটাই প্রায় ৪ কোটি টাকা। তবে সবলা মেলার পাশেই রাজ্য হস্তশিল্প মেলা অনুষ্ঠিত না হলে বিক্রির পরিমাণ আরও বাড়ত বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। তাঁদের বক্তব্য, ঢিল ছোড়া দূরত্বে পরপর দু’টি মেলা হয়েছে। ফলে এবার সবলা মেলায় কিছুটা প্রভাব তো পড়েছেই। আগামী দিনে এ বিষয়ে সমন্বয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে আর কোনও সমস্যা থাকবে না। নির্দিষ্ট দিনের ব্যবধানে দু’টি মেলা আয়োজন করা গেলে সবারই সুবিধা হবে বলে মনে করছেন তাঁরা। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘সবলা মেলার জন্য বছরভর সাধারণ মানুষের অপেক্ষা থাকে। প্রতি বছরই আমরা চেষ্টা করি মেলায় নতুন কিছু উপস্থাপন করতে। এবারও ব্যতিক্রম হয়নি। পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের চেয়ারম্যান তন্ময় ঘোষের বক্তব্য, ‘নকশি কাঁথা, অপরাজিতা, অপর্ণা প্যাভিলিয়নে সবলা মেলার দিনগুলিতে ভিড় লক্ষ্য করা গিয়েছে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ