Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার, গবেষণা কেন্দ্র, মহানায়কের প্রয়াণ দিবসে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

পেরিয়ে গিয়েছে চার দশক। আজও তিনি মহানায়ক। ৪৭তম প্রয়াণ দিবসে কেওড়াতলা মহাশ্মশানে মহানায়ক উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার, গবেষণা কেন্দ্র, মহানায়কের প্রয়াণ দিবসে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ২৪ জুলাই, ২০২৬ ১৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেরিয়ে গিয়েছে চার দশক। আজও তিনি মহানায়ক। ৪৭তম প্রয়াণ দিবসে কেওড়াতলা মহাশ্মশানে মহানায়ক উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মহানায়কের আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উন্মোচনও করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম কুমারের পরিবারের সদস্যরা এবং একাধিক বিশিষ্ট ব্যাক্তিরা।

Advertisement

এ বছর মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির আয়োজনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তার আগে নন্দন বা রবীন্দ্রসদনে একটি কমিটি গঠন করে এবিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।  চার দিনের অনুষ্ঠানে মহানায়কের জীবন, অভিনয়জীবন, বাংলা সিনেমায় তাঁর অবদান এবং উত্তরাধিকারকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজিত হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, কেওড়াতলায় আবক্ষ মূর্তি স্থাপন থেকে শুরু করে মহানায়কের স্মৃতিকে ঘিরে রাজ্য সরকারের প্রতিটি পদক্ষেপই তাঁর পরিবারের মতামত ও সম্মতির ভিত্তিতেই নেওয়া হয়েছে। 

এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, উত্তম কুমারের নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার গড়ে তোলা হবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ, গবেষণা এবং সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, উত্তম মঞ্চের সংস্কার ও আধুনিকীকরণের কাজও শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি। কেওড়াতলা মহাশ্মশানের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ভবানীপুরে মহানায়ক উত্তম কুমারের বাসভবনেও যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে মহানায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ