Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

'জিরো টলারেন্স', ঘুষের দাবি ও হয়রানির অভিযোগে বড় পদক্ষেপ পরিবহণ দপ্তরের

রামপুর চেকপোস্টে ঘুষের অভিযোগে দুই মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে বরখাস্ত করল পরিবহণ দপ্তর। প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন।

'জিরো টলারেন্স', ঘুষের দাবি ও হয়রানির অভিযোগে বড় পদক্ষেপ পরিবহণ দপ্তরের
  • ২৪ জুলাই, ২০২৬ ১০:৫৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রশাসনের সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে রামপুর চেকপোস্টে ঘুষের দাবি ও হয়রানির অভিযোগে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। অভিযোগের ভিত্তিতে পশ্চিম বর্ধমান জেলার রামপুর চেকপোস্টে কর্মরত দুই মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে বরখাস্ত করল পরিবহন দপ্তর। 

Advertisement

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, একটি পণ্যবাহী ট্রাক যার মালিক দীপক সিং এবং চালক শিবা যাদবকে রামপুর চেকপোস্টে আটকানো হয়। অভিযোগ, কর্তব্যরত আধিকারিকরা চালকের কাছে বেআইনিভাবে ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকার করায় তাঁদের আটক করে ২২ হাজার টাকার একটি দাবি তোলা হয় যা এমন একটি করের নামে আদায়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ, যে কর ইতিমধ্যেই রাজ্য সরকার বিলুপ্ত করেছে।

অভিযোগ পাওয়ার পরই পরিবহণ দপ্তর দ্রুত তদন্ত শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে অভিযুক্ত দুই আধিকারিককে বরখাস্ত করা হয়ছে। শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, পুরো ঘটনার ফৌজদারি তদন্তের জন্য বিষয়টি এন্টি-করাপশন ব্যুরোর কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি, যেসব গাড়ি অন্যায়ভাবে আটক করা হয়েছে, সেগুলি দ্রুত মুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। পরিবহণ দপ্তর জানিয়েছে, এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রশাসনের যে কোনও স্তরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ বা বেআইনি অর্থ আদায়ের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ