Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সেভকে পাহাড়ের খাদে গাড়ি, জখম মহিলা পর্যটক

সেভকে পাহাড়ের খাদে গাড়ি, জখম মহিলা পর্যটক
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দার্জিলিং: পাহাড় থেকে খাদে গাড়ি পড়ে জখম হলেন এক মহিলা পর্যটক। শুক্রবার বিকেলে সেভক ফাঁড়ির কাছে কালিঝোড়ায় ঘটনাটি ঘটে। আহত পর্যটকের নাম অলোকা ধর (৫৫)। আলিপুরদুয়ারে তাঁর বাড়ি। তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট গাড়িতে চেপে আলিপুরদুয়ারের পাঁচ পর্যটক সিটং ঘুরতে যাচ্ছিলেন। কালিঝোড়ার কাছে রাস্তা কিছুটা খারাপ রয়েছে। সংশ্লিষ্ট এলাকা অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ মিটার নীচে খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই পর্যটকদের উদ্ধার করে পুলিস। ওই পর্যটকদের মধ্যে অলোকাদেবী গুরুতর আহত হয়েছেন। বাকি চার পর্যটক ও গাড়িচালক সামান্য আঘাত পেয়েছেন। স্থানীয় হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ