নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আর জি কর কাণ্ড সহ বিভিন্ন ঘটনার তদন্তে সিবিআইয়ের ব্যর্থতার প্রতিবাদে রবিবার বড়জোড়ায় তৃণমূল পথসভা করে। এদিন বড়জোড়া চৌমাথা মোড়ে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। সভার বক্তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন। এদিনের কর্মসূচিতে বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীদাস মুখোপাধ্যায়, স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কালীদাসবাবু বলেন, আর জি কর কাণ্ডে রাজ্য পুলিস ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। আর সিবিআই গত তিনমাসে তদন্তের নামে নিজেদের অকর্মণ্যতার নজির তৈরি করেছে। ব্যর্থতার জন্য কেন্দ্রীয় সরকারের অবিলম্বে সিবিআইয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপি নেতা সুভাষ সরকার বলেন, আর জি কর কাণ্ডে পুলিস প্রমাণ নষ্ট করেছে।



