Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সব পঞ্চায়েত প্রতিনিধিকে পথ সুরক্ষার পাঠ

সব পঞ্চায়েত প্রতিনিধিকে পথ সুরক্ষার পাঠ
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের প্রথমবার পথ সুরক্ষা নিয়ে পাঠ দেওয়ার উদ্যোগ নিল পঞ্চায়েত দপ্তর। ভাগে ভাগে আইআইটি খড়্গপুরে তাঁদের ক্লাস শুরু হয়েছে। মূলত প্রতি জেলা ও গ্রাম পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ, জেলা বাস্তুকার এবং রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটিগুলিকে (আরটিও) এই ট্রেনিং দেওয়া হবে। যেহেতু রাজ্যের বেশিরভাগ রাস্তা গ্রামীণ এলাকায়, তাই পথ সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দপ্তরের কর্তারা। অলিগলি থেকে মূল রাস্তা তৈরি করেই দায়িত্ব শেষ করতে পারবে না পঞ্চায়েতগুলি, সেখানে কীভাবে পথচারীদের সুরক্ষিত রাখা যায়, তার পাঠও দেবে তারা। রাস্তায় সাবধানতা অবলম্বনে কী কী করতে হবে, কোথায় বাম্পার বা কী কী সাইনেজ দিতে হবে, সেসবও শেখানো হবে কর্মাধ্যক্ষদের। এছাড়া গ্রামের রাস্তায় দুর্ঘটনা এড়ানোর জন্য তাঁদের কী পদক্ষেপ করতে হবে, সেসবও বোঝাবেন অধ্যাপকরা। তারপর জনপ্রতিনিধিরা ফিরে এসে পঞ্চায়েত স্তরে বৈঠকসহ পদক্ষেপ করবেন। এবছরের মধ্যেই প্রশিক্ষণ পর্ব শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর।
Advertisement
সম্পর্কিত সংবাদ