Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙড়ে তৃণমূলের সভা থেকে নৌশাদকে কড়া আক্রমণ সায়নীর

রবিবার ভাঙড়ে দলীয় সভা থেকে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির নাম না করে তাঁকে তীব্র আক্রমণ করলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ।

ভাঙড়ে তৃণমূলের সভা থেকে  নৌশাদকে কড়া আক্রমণ সায়নীর
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রবিবার ভাঙড়ে দলীয় সভা থেকে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির নাম না করে তাঁকে তীব্র আক্রমণ করলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেন, উনি ঝুড়িঝুড়ি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কোনও কাজ করেননি। আর চার-পাঁচ মাস বিধায়ক পদ এনজয় করুন। তারপর শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় নতুন তৃণমূল বিধায়ক পাবে। এখানে যেসব প্রাপ্য কাজ গত পাঁচবছরে হয়নি সেসব আমরাই করব।

Advertisement

কিছুদিন আগে শোনপুর বাজারে পুলিসের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে উঠেছিল আইএসএফের বিরুদ্ধে। তারই প্রতিবাদে এদিন বিকেলে প্রথমে কাঁঠালিয়া থেকে শোনপুর বাজার পর্যন্ত একটি মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেখানে সায়নী ছাড়াও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও ভাঙড়ের তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। এরপর সভা থেকে ভাইজানের দলকে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করতে থাকে ঘাসফুল শিবির। বিধানসভা নির্বাচনের অনেক আগেই ভাঙড়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। আইএসএফ’কে এক ইঞ্চিও জমি যে তারা ছাড়বে না সেটা এক প্রকার স্পষ্ট করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। 
এদিকে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও সুতিতে যে গোলমাল হয়েছে, তার জন্য আইএসএফকে দায়ী করেছেন শওকত। বিজেপি এবং সিপিএমের সঙ্গে নিজেদের লোক ঢুকিয়ে এই জঘন্য কাজ তারা করেছে বলে অভিযোগ করেন তৃণমূলের ওই বিধায়ক। এদিনের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনওরকম সমস্যা বা ঝামেলা না-হয় তার জন্য ভাঙড় ডিভিশনের পক্ষ থেকে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ