Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চায়না মাস্টার্সের ফাইনালে সাত্ত্বিক-চিরাগ

ব্যাডমিন্টন কোর্টে ফুল ফোটাচ্ছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে চায়না মাস্টার্সের ফাইনালে পৌঁছলেন তাঁরা।

চায়না মাস্টার্সের ফাইনালে সাত্ত্বিক-চিরাগ
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

সেনজেন: ব্যাডমিন্টন কোর্টে ফুল ফোটাচ্ছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে চায়না মাস্টার্সের ফাইনালে পৌঁছলেন তাঁরা। পুরুষদের ডাবলসে শনিবার শেষ চারের লড়াইয়ে একচ্ছত্র রাজ করল ভারতের তারকা জুটি। চিরাগরা স্ট্রেট গেমে হারালেন মালয়েশিয়ার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সোহ ওই এবং অ্যারন চিয়াকে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা ভারতীয় শাটলারদের পক্ষে খেলার ফল ২১-১৭, ২১-১৪।

Advertisement

চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন সাত্ত্বিক-চিরাগ। এর আগে ছ’টি প্রতিযোগিতার সেমি-ফাইনালে খেলেছেন তাঁরা। আর এই আসর ধরলে ফাইনালে উঠলেন দু’টি টুর্নামেন্টে। গত সপ্তাহেই হংকং ওপেনে ফাইনালের টিকিট আদায় করে নিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। খেতাবি লড়াইয়ে হারতে হয় তাঁদের। তবে ট্রফির খরা কাটাতে চায়না মাস্টার্সের শুরু থেকেই ঝড় তোলেন সাত্ত্বিক-চিরাগ। এখনও পর্যন্ত অধিকাংশ ম্যাচেই তাঁরা জেতেন স্ট্রেট গেমে। শেষ চারেও তার ব্যতিক্রম হয়নি। ছন্দ বজায় রেখে রবিবার অধরা মাধুরী লাভে মরিয়া সাত্ত্বিক-চিরাগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ