Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সৌরভের বায়োপিকে শাশ্বত

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। রাজকুমার রাও অভিনীত এই ছবির শ্যুটিং শুরু হয়েছে সম্প্রতি।

সৌরভের বায়োপিকে শাশ্বত
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। রাজকুমার রাও অভিনীত এই ছবির শ্যুটিং শুরু হয়েছে সম্প্রতি। জোরকদমে চলছে কাজ। শোনা যাচ্ছে, এই বায়োপিকে যোগ দিচ্ছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত। মুম্বইয়ে ছবির শ্যুটিংয়ে ইতিমধ্যে যোগ দিয়েছেন শাশ্বত। তাঁর বিপরীতে অর্থাৎ সৌরভের মায়ের ভূমিকায় থাকছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ইতিমধ্যে মুম্বইয়ের শ্যুটিংয়ে যোগ দিয়েছেন দুই তারকা। মুম্বইয়ের শিডিউল শেষ হলে ফের কলকাতায় শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ