Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সন্তোষ ট্রফি: বাংলার প্রতিপক্ষ নাগাল্যান্ড

সন্তোষ ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন বাংলা। ৩৪ তম খেতাব জয়ের লক্ষ্যে বুধবার অভিযান শুরু করছে সঞ্জয় সেনের দল।

সন্তোষ ট্রফি: বাংলার প্রতিপক্ষ নাগাল্যান্ড
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন বাংলা। ৩৪ তম খেতাব জয়ের লক্ষ্যে বুধবার অভিযান শুরু করছে সঞ্জয় সেনের দল। আসামের ঢাকুয়াখানা স্টেডিয়ামে বাংলার প্রতিপক্ষ নাগাল্যান্ড। অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে কিছুটা সতর্ক বাংলার কোচ। সঞ্জয় সেনের মন্তব্য, ‘যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন। সেটা মাথায় রাখতে হবে।’

Advertisement

ডিব্রুগড়ে বাংলার টিম হোটেল থেকে বাসে স্টেডিয়ামে পৌঁছাতে সময় লাগে প্রায় দু’ঘণ্টা। তার উপর ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে হবে। ধকল সামলে সেরাটা উজাড় করে দেওয়া সত্যিই কঠিন। তাই বেশ বিরক্ত সঞ্জয়। ম্যাচের আগেরদিন হালকা অনুশীলন করেই ছুটি দিলেন ফুটবলারদের। সায়ন, তন্ময়, করণ, রবি হাঁসদার মতো একঝাঁক ফুটবলার দলের ভরসা। বিশেষজ্ঞদের মতে এবারও অন্যতম ফেভারিট সঞ্জয় ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ