Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঝোড়ো ইনিংস সঞ্জু স্যামসনের

বুচিবাবু ক্রিকেটে ঝড় তুললেন সরফরাজ খান। তৃতীয় ইনিংসে হরিয়ানার বিরুদ্ধে মঙ্গলবার তাঁর ব্যাটে এল ১১১। তাতে রয়েছে ৯টি চার ও ৫টি ছক্কা।

ঝোড়ো ইনিংস সঞ্জু স্যামসনের
  • ২৭ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

চেন্নাই: বুচিবাবু ক্রিকেটে ঝড় তুললেন সরফরাজ খান। তৃতীয় ইনিংসে হরিয়ানার বিরুদ্ধে মঙ্গলবার তাঁর ব্যাটে এল ১১১। তাতে রয়েছে ৯টি চার ও ৫টি ছক্কা। এই প্রতিযোগিতায় মুম্বইয়ের প্রথম ম্যাচে তিনি তামিলনাডুর বিরুদ্ধে ১১৪ বলে করেন ১৩৮। বাংলার বিরুদ্ধে তিনি খেলেননি। এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা সরফরাজের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে আসা। এদিকে, কেরল ক্রিকেট লিগে ধুন্ধুমার মেজাজে সঞ্জু স্যামসনও। ৫১ বলে ১২১ রানের পর ৪৬ বলে ৮৯ রানের ইনিংসে সঞ্জু বোঝালেন যে তিনি মেজাজেই আছেন। এই ইনিংসে ন’টা ছক্কা ও ৪টি চার মেরেছেন স্যামসন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ