Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সানিয়ার নতুন কাজ

অ্যাকশন কমেডি ঘরানার ছবিতে কাজ করতে চলেছেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। ‘মিসেস’ ছবির হাত ধরে চর্চায় রয়েছেন তিনি। ‘কাঠাল’, ‘পাগলেইট’, ‘ফটোগ্রা‌ফ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সর্বত্র।

সানিয়ার নতুন কাজ
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০

অ্যাকশন কমেডি ঘরানার ছবিতে কাজ করতে চলেছেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। ‘মিসেস’ ছবির হাত ধরে চর্চায় রয়েছেন তিনি। ‘কাঠাল’, ‘পাগলেইট’, ‘ফটোগ্রা‌ফ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সর্বত্র। এই আবহে নতুন ছবির কাজ শুরু করলেন নায়িকা। সম্প্রতি ছবির ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। চলতি বছরই মুক্তি পাবে সিনেমাটি। অ্যাকশন অবতারে দেখা যাবে সানিয়াকে। সঙ্গে থাকবে কমেডির মোড়ক। এ ধরনের চরিত্রে আগে কখনও দেখা যায়নি সানিয়াকে। দীর্ঘদিন ধরে এই ছবির জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। পরিচালক কপিল শর্মা রয়েছেন পরিচালনার দায়িত্বে। এছাড়াও ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিতেও কাজ করছেন অভিনেত্রী। অনুরাগ কাশ্যপ পরিচালিত একটি সিনেমায় দেখা যাবে তাঁকে। এই ছবিতে ফের ববি দেওলের সঙ্গে কাজ করবেন নায়িকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ