Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬

এবার রামমন্দিরের ট্রাস্ট থেকে সরলেন সংঘ নেতা ভাইয়াজি

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের প্রণামির অর্থ তছরুপ ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ‘পালক’ (পৃষ্ঠপোষক) পদ ছাড়লেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রবীণ নেতা সুরেশ ভাইয়াজি যোশি।

এবার রামমন্দিরের ট্রাস্ট থেকে সরলেন সংঘ নেতা ভাইয়াজি
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের প্রণামির অর্থ তছরুপ ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ‘পালক’ (পৃষ্ঠপোষক) পদ ছাড়লেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রবীণ নেতা সুরেশ ভাইয়াজি যোশি। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। প্রণামী বিতর্কের জেরে কিছুদিন আগেই ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই পদত্যাগ করেছিলেন। তারপর ভাইয়াজির পদত্যাগ ঘিরে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইয়াজিকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রাস্টে তাঁর ভূমিকা ছিল মূলত সাংগঠনিক পরামর্শদাতা হিসাবে। দৈনন্দিন প্রশাসনিক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। আরএসএসের তরফে দাবি করা হয়েছে, যোশি ট্রাস্টে কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন না। ট্রাস্টের বৈঠকগুলিতে তিনি একজন অভিভাবক হিসাবে উপস্থিত থাকতেন। সূত্রের খবর, যোশি ট্রাস্টের বৈঠকে ‘বিশেষ আমন্ত্রিত’ সদস্য হয়ে যোগ দিতেন। রামমন্দির ট্রাস্টের সঙ্গে সংঘের সমন্বয় বজায় রাখাই ছিল তাঁর প্রধান দায়িত্ব। অর্থ তছরুপের অভিযোগের পর ট্রাস্টের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। তারই অংশ হিসাবে ভাইয়াজি পদত্যাগ করেছেন বলে বিভিন্ন মহলের দাবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ